জেলার খবর

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট
বিদ্যুৎস্পৃষ্ট
কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরনবী (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে পশ্চিম নাওডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নুরনবী উলিপুর পৌরশহরের পশ্চিম নাওডাঙ্গা গ্রামের মফিজুর ইসলামের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল। স্থানীয় লোকজন জানান, নুরনবী সকালে বাড়ির পাশে জমিতে মাটি কাটছিল। এ সময় বিদ্যুতের খুঁটির টানার সঙ্গে কোদাল লেগে সে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উলিপুর থানার উপ-পরিদর্শন (এসআই) মো. আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ