জেলার খবর

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বজ্রপাত
বজ্রপাত

হঠাৎ করে আকাশ ঘন মেঘে ঢেকে যায়। শুরু হয় ঠাণ্ডা বাতাস। পৌনে ৩টার দিকে শুরু হয় মুষালধারে বৃষ্টিসহ বজ্রপাত। এসময় তালতলীতে গরু আনতে গিয়ে আবদুল লতিফ (৫৫) নামের এক কৃষক বজ্রপাতে মারা গেছে। ঘটনাটি ঘটেছে বরগুনায় ছোটবগী ইউনিয়নে।

বৃহস্পতিবার ( ১৮ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের উত্তর চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কৃষক আবদুল লতিফ ওই গ্রামের মৃত অছিমদ্দিন ফকিরের ছেলে।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, আবদুল লতিফ ফকির তার গরু নিয়ে ঘাস খাওয়ানোর জন্য রাস্তার পাশে বেঁধে রাখেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে আকাশ হঠাৎই কালো মেঘে ঢেকে যায়। বৃষ্টির সঙ্গে প্রবল বেগে ঝড় বইতে শুরু করে। সাড়ে ৩টার দিকে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে গরুর কাছে তিনি রওনা হন। একপর্যায়ে বিকট শব্দের বজ্রপাত হলে আবদুল লতিফ ঘটনাস্থলেই মারা যান। পরে মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা তার লাশ দাফনের জন্য বাড়িতে নিয়ে গেছেন। তবে গরুর কোন ক্ষতি হয়নি।

বজ্রপাতে তালতলীতে কৃষক আঃ লতিফের মারা যাবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ