জেলার খবর

সীমান্ত থেকে ১৭ সোনার বারসহ পাচারকারী আটক

 ফাইল ছবি
ফাইল ছবি

যশোরের শার্শার রুদ্র সীমান্ত থেকে এক কেজি ৯৮৫ গ্রাম ওজনের ১৭ পিস সোনার বারসহ মোনতাজ হোসেন (৪৫) নামে এক ব্যাক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আটক মোনতাজ হোসেন উপজেলার পুটখালী গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে।

শুক্রবার (১৯ আগস্ট ) বেলা ১১ টায় তাকে আটক করা হয়।

২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি গণমাধ্যমকে জানান, শুক্রবার (১৯ আগস্ট) সকালে শার্শার রুদ্রপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে বলে জানতে পারে বিজিবি। এমন তথ্যের ভিত্তিতে রুদ্রপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার ইসমাইল হোসেন ওই এলাকার পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করে। পরে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ১৭ পিস স্বর্ণ জব্দ করা হয়। যার ওজন এক কেজি ৯৮৫ গ্রাম। মূল্য প্রায় দুই কোটি টাকা।

সোনাসহ আটক আসামি মোনতাজকে শার্শা থানায় সোপার্দ করা হয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ