জেলার খবর

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

৯৯৯ নম্বরে ফোন করে হাওর থেকে উদ্ধার হলেন ঢাবির ১০ শিক্ষার্থী

হাওর
হাওর

জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন কিশোরগঞ্জের হাওরে ঘুরতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ জনসহ মোট ১২ শিক্ষার্থী। রাতের আঁধারে হাওরে নৌকা নিয়ে আটকা পড়েন তারা।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) গভীর রাতে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের ডুবি এলাকা থেকে চামড়াঘাট নৌপুলিশ তাদের উদ্ধার করে নিরাপদে গন্তব্যে পাঠায়। উদ্ধারকৃতদের মধ্যে ১০ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ও দুজন গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থী।

চামড়াঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরের পর ১৪ জন শিক্ষার্থী হাওরের অলওয়েদার সড়কে ঘুরতে যান। তারা করিমগঞ্জ উপজেলার বালিখলা থেকে একটি ট্রলার ভাড়া করে মিঠামইনে নেমে অলওয়েদার সড়কে ঘোরাঘুরি করেন। সন্ধ্যার পর সেখান থেকে ফেরার পথে ঢেউয়ের কবলে পড়েন। রাতে মিঠামইন উপজেলার হাসনপুর সেতুর কাছে তাদের বহনকরী ট্রলারটি কম পানিতে আটকা পড়ে। এ সময় ভয়ে তারা চিৎকার শুরু করলেও কোনো সহযোগিতা পাচ্ছিলেন না।

নৌকায় কয়েকজন নারী শিক্ষার্থীও ছিলেন। এক পর্যায়ে আতংকে দুই শিক্ষার্থী নৌকা থেকে পানিতে লাফিয়ে পড়েন। আশপাশে টর্চলাইট জ্বালাতে দেখে ডাকাত হামলা করতে পারে বলেও ভয় পান। এ সময় এক শিক্ষার্থী ৯৯৯-এ কল করে তাদের উদ্ধারে পুলিশের কাছে সাহায্য চান। বিষয়টি জানানো হয় করিমগঞ্জের চামড়াঘাট নৌ-পুলিশ ফাঁড়িকে।

এসআই মোহাম্মদ এনামুল হক আরও জানান, খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশের একটি দল প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১২টার দিকে শিক্ষার্থীদের নৌকাটির অবস্থান জানতে পারে। রাত একটার দিকে তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ জেলা সদরে পৌঁছে দেওয়া হয়।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ