জেলার খবর

বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

 মুরাদনগরে বাঙ্গরা বাজার থানার এলখাল গ্রামে এ দুর্ঘটনা
মুরাদনগরে বাঙ্গরা বাজার থানার এলখাল গ্রামে এ দুর্ঘটনা

কুমিল্লার মুরাদনগরে বিদ্যুতের তার ছিঁড়ে হোসনেয়ারা বেগম (৬০), তারা মিয়া (৩০) ও রিফাত হোসেন (৮) নামে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে। শনিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানার এলখাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, দুপুর দেড়টার দিকে এলখাল গ্রামের হোসনেয়ারা বেগমের নাতি রিফাত হোসেন বাড়ির পাশের একটি জমিতে শাক তুলতে যায়। ওই জমিতে বিদ্যুৎ লাইনের একটি তার ছিঁড়ে রিফাতের ওপর পড়ে। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দিলে হোসনেয়ারা উদ্ধার করতে গিয়ে বিদ্যুতের তারে আটকে যান। এ সময় মা ও ভাগনেকে উদ্ধারের জন্য তারা মিয়া গিয়ে আটকে যান। এতে ঘটনাস্থলে তারা মারা যান।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জসিম উদ্দিন বলেন, একই পরিবারের তিন সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ