সিলেটের গোলাপগঞ্জে স্কুলের নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারজান আহমদ (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
রোববার (২১ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টির সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক আশিষ তালুকদার।
স্থানীয়রা জানায়, উপজেলার ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে নির্মাণাধীন ভবনে ড্রিল মেশিন দিয়ে টাইলসের কাজ করছিলেন মারজান। এ সময় তিনি অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: