জেলার খবর

গাজীপুরে যুবককে কুপিয়ে হত্যা গ্রেপ্তার চার

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় ছুরিকাঘাতে যুবক হত্যাকাণ্ডের রোববার (২১ আগস্ট) রাতে পাঁচ ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডের মূল হোতাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় এক আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে পুলিশের গুলিতে একজন গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, টঙ্গীর বড়দেওড়া এলাকার মোবারক হোসেন, দত্তপাড়ার জাহাঙ্গীর আলম, একই এলাকার সাকিব ও আউচপাড়া এলাকার ইসমাইল হোসেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আবু সায়েম নয়ন গণমাধ্যমকে জানান, রোববার (২১ আগস্ট) রাত সাড়ে সাতটার দিকে টঙ্গী পশ্চিম থানার আউচপাড়ায় ২০/২৫ জনের একটি দল ধারালো ছুরি দিয়ে এলোপাথারি কুপিয়ে সুমন মাহমুদ পাটোয়ারী ওরফে তানন (৩৩) কে হত্যা করে এবং সালাউদ্দিন তুহিন নামে অপর একজনকে আহত করে। এ ঘটনায় জড়িদের গ্রেপ্তারের জন্য টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার ৪ টিম এবং সহকারী পুলিশ কমিশনার (ডিবি) নেতৃত্বে ২ টি টীম কাজ শুরু করে।এর প্রেক্ষিতে টঙ্গী পশ্চিম এবং টঙ্গী পূর্ব থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে

ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পরবর্তীতে গ্রেপ্তার মোবারককে নিয়ে টঙ্গী পূর্ব থানার কসাই বাড়ি রেল গেইটে সহযোগী আসামীদের গ্রেপ্তার করতে গেলে সহযোগীরা মোবারককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পুলিশের উপর আক্রমন করে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এক পর্যায়ে সহযোগী আসামীরা পালিয়ে যায়। মোবারককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে করে। ঘটনাস্থল হইতে পুলিশ ২ টি ছোরা ও ১ টি চায়নিজ কুড়াল উদ্ধার করে। অভিযানের সময় পুলিশের ৩ সদস্য আহত হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ