জেলার খবর

বরিশালে ট্রলি-বাস সংঘর্ষে নিহত তিন

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে মিনিবাস ও ট্রলির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ বাসচালককে আটক করেছে। জব্দ করা হয়েছে বাসটি।

সোমবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে পটুয়াখালীর কুয়াকাটা যাচ্ছিল মিনি বাসটি। পথে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জের কবিরকাঠির কাঠেরপোল এলাকায় বিপরীতমুখী একটি ট্রলির সঙ্গে ওই মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- ট্রলিচালক ও বাকেরগঞ্জের কবিরকাঠি এলাকার বাসিন্দা জহিরুল তালুকদার (২৫), উপজেলার বাকরকাঠি এলাকার আক্কাস আলীর ছেলে রাকিব (২৩) এবং কবিরকাঠির এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে বায়েজিদ (২৫)।

তিনজনের মরদেহ ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ