জেলার খবর

ঝিনাইদহে জাল টাকাসহ দুই ভুয়া সাংবাদিক আটক

 সীমান্তের শ্রীনাথপুর বিওপির শরিয়াঘাট বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়
সীমান্তের শ্রীনাথপুর বিওপির শরিয়াঘাট বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে জাল টাকাসহ ভুয়া দুই সাংবাদিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে সীমান্তের শ্রীনাথপুর বিওপির শরিয়াঘাট বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক হওয়া ভুয়া দুই সাংবাদিক হলেন-ঝিনাইদহ সদর উপজেলার টিকারী নতুন পাড়ার মো. সাইদ খান ও মাগুরা জেলার শতিজাতপুর গ্রামের মো. মেহেদী হাসান।

ভুয়া দুই সাংবাদিককে আটকের সময় জব্দ করা হয়েছে ২২ হাজার ৫০০ জাল টাকা, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোনসেট। এ খবর নিশ্চিত করেছেন মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তাসলিম মো. তারেক।

বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেশের একটি জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে বিজিবিকে ধোকা দেওয়ার চেষ্টা করেন তারা। কিন্তু সন্দেহজনক আচরণে ধরা পড়ে যান তারা। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর ভুয়া পরিচয়পত্র দেখান তারা। এতে বেরিয়ে আসে তারা ভুয়া সাংবাদিক।

পরে এই দুই ভুয়া সাংবাদিককে মহেশপুর থানায় হস্তান্তর এবং তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ