জেলার খবর

ফেনীতে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

 ফাইল ছবি
ফাইল ছবি

ফেনীর ছাগলনাইয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরের দিকে উপজেলার মহামায়া ইউনিয়নের উত্তর সতেরো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সম্পর্কে তারা দুইজন আপন ভাইবোন।

মারা যাওয়া শিশুরা হলো-উত্তর সতেরো এলাকার ভাড়াটিয়া টিপু সুলতানের সন্তান তানহা (৮) ও তামিম (৭)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে দুই ভাইবোন খেলতে খেলতে ঘর থেকে বের হয়। পরে অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পুকুরে তাদের ভেসে থাকতে দেখা যায়। পরে তাদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় মহামায়া ইউপি সদস্য জাকির আহাম্মদ জানান, দীর্ঘদিন টিপু সুলতান উত্তর সতেরো গ্রামের একটি ঘরে ভাড়া থাকেন। পাশের একটি মুরগির খামারে তিনি কাজ করেন। বৃহস্পতিবার ওই ভাড়া ঘরের পাশের পুকুর থেকে তার দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। পার্বত্য চট্টগ্রামের রামগড় উপজেলার কয়লা এলাকায় তাদের বাড়ি।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, পানিতে ডুবে ভাইবোনের মৃত্যুর খবর লোকমুখে শুনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ