জেলার খবর

খুলনায় ট্রাকচাপায় দুই কলেজছাত্র নিহত

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

খুলনার ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছেন। ফুলতলা উপজেলায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় তারা নিহত হন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে ফুলতলার রাড়ি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

নিহতরা হলো ফুলতলা উপজেলার বেগুনবাড়িয়া গ্রামের মোশারেফ শেখের ছেলে মিনহাজ হাসান রাজ (১৭) ও অভয়নগর উপজেলার তালতালা সিরাজকাটি গ্রামের রাজিবুল ইসলাম সর্দারের ছেলে তাজ বিকুর রহমান শাহাত (১৮)। নিহত দুজনই আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র।

স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, ফুলতলার রাড়ি পাড়া এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেলে ওই দুই যুবক যশোরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক আসা একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুজনেই ছিটকে পড়ে। পরে ট্রাকের চাকা তাদের দুজনের শরীরের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নওয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান গণমাধ্যমকে জানান, দুর্ঘটনায় নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালককে আটক করা সম্ভব হয়নি।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ