জেলার খবর

সৌদি আরবে প্রাইভেট কার খাদে পড়ে কুমিল্লার তিন যুবক নিহত

 ফাইল ছবি
ফাইল ছবি

সৌদি আরবে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে কুমিল্লার মনোহরগঞ্জের দুই ভাইসহ তিন যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে আল কাসিম শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মনোহরগঞ্জ উপজেলার জলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. ফারুক (২৫) ও মো. পারভেজ (২০) এবং একই এলাকার আবুল বাশারের ছেলে মো. সাদ্দাম (২১)।

জলম দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. আশিকুর হিরণ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের পরিবারের বরাতে চেয়ারম্যান বলেন, ‘তিন বছর আগে ফারুক সৌদি আরব যান। মাস তিনেক আগে তার ছোট ভাই পারভেজকেও নিয়ে যান। সাদ্দামও বছর তিনেক আগে সৌদিতে পাড়ি জমান। বৃহস্পতিবার তারা তিনজন আল কাসিম শহরের উদ্দেশ্যে প্রাইভেটকার নিয়ে বের হন। সেখানে পৌঁছার আগে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তারা মারা যান। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কুমিল্লা জনশক্তি রপ্তানি অধিদপ্তরের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ জাগো নিউজকে বলেন, ‘মরদেহ দেশে আনতে নিহতদের পরিবারকে আমাদের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা করা হবে।’

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ