কক্সবাজারের উখিয়ায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে উখিয়ার এমপি শাহাজাহান চৌধুরীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
এ সময় আরও একজন আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পুলিশ। তবে হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, টেকনাফমুখী ট্রাক উখিয়ামুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে তিন যাত্রী নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: