জেলার খবর

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

কাজে ফিরলেন চা-শ্রমিকেরা

অবস্থান কর্মসূচি ভেঙে কাজে ফিরেছেন চা-শ্রমিকেরা। চান্দপুর চা-বাগান এলাকা থেকে ছবিটি তুলেছেন অমৃত মলঙ্গী।
অবস্থান কর্মসূচি ভেঙে কাজে ফিরেছেন চা-শ্রমিকেরা। চান্দপুর চা-বাগান এলাকা থেকে ছবিটি তুলেছেন অমৃত মলঙ্গী।

১৯ দিনের ধর্মঘটের পর রোববার (২৮ আগস্ট) থেকে কাজে যোগ দিয়েছেন সিলেট অঞ্চলের চা-শ্রমিকেরা।

শনিবার (২৭ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দেওয়ার পর কাজে ফেরার ঘোষণা দেন সাধারণ চা-শ্রমিকেরা।

এদিন সকাল সাড়ে ৯টায় হবিগঞ্জের চুনারুঘাট এলাকার চান্দপুর চা-বাগানে গিয়ে দেখা যায় শ্রমিকেরা সবাই কাজে যোগ দিয়েছেন।

স্থানীয় শ্রমিক নেতা সাধন সাঁওতাল বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা মজুরি বৃদ্ধির আন্দোলন করেছি। শুরু থেকেই প্রধানমন্ত্রীর ঘোষণার জন্য অপেক্ষায় থাকার পর গতকাল শনিবার আমাদের নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে। তাই আজ থেকে কাজে যোগ দিলাম।’

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালির সভাপতি ধনা বাউরি বলেন, ‘দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সবাই মেনে নিয়েছে। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সাধারণ চা শ্রমিকেরা আজ রবিবার থেকে কাজে যোগ দিয়েছে। আমাদের ভ্যালির অন্তর্গত ২৩ চা বাগানের পঞ্চায়েত নেতৃবৃন্দকেও শ্রমিকদের কাজে যোগদানের বিষয়টি জানানো হয়েছে।’

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ