জেলার খবর

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ২

বাসচাপায় ভ্যান
বাসচাপায় ভ্যান

ঢাকাগামী একটি বাসের চাপায় বরিশাল মহাসড়কে ভ্যানে থাকা দুই যাত্রী নিহত হ‌য়ে‌ছেন। রোববার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দি‌কে ঢাকা-ব‌রিশাল মহাসড়কের বাবুগ‌ঞ্জের রহমতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন, ভ‌্যা‌নের যাত্রী ফজলুল হক (৬৩) ও সু‌মি আক্তার (৪০)। এ ছাড়া নিহত সু‌মি আক্তারের ছে‌লে চার বছর বয়সী তাওহীদ ও ভ‌্যানচালক জয়নাল (৫০) আহত হ‌য়ে‌ছেন। ‌নিহত‌ ব্যক্তিদের বাড়ি রহমতপু‌রের মা‌নিককা‌ডি এলাকায়।

দুর্ঘটনার পরপরই ঢাকা-ব‌রিশাল মহাসড়ক অব‌রোধ ক‌রেন বিক্ষুব্ধ এলাকাবাসী। আধা ঘণ্টা পর পুলিশের আশ্বাসে স‌রে যান তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ‌্যামলী প‌রিবহ‌নের যাত্রীবা‌হী বাস‌টি কুয়াকাটা-ঢাকা রু‌টের। কুয়াকাটা থে‌কে বাস‌টি ব‌রিশা‌লে পৌঁছা‌নোর পর দুপুর পৌ‌নে ১২টার দি‌কে ব‌রিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল থে‌কে ঢাকার উদ্দেশে ছে‌ড়ে আসে। রহমতপুর ব্রি‌জের ঢা‌লে পৌঁছলে সড়ক পার হ‌তে যাওয়া এক‌টি যাত্রীবা‌হী ভ্যানকে চাপা দেয় বাস‌টি। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। ভ‌্যানচালক‌ ও এক শিশু‌কে আহত অবস্থায় উদ্ধার করে ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠানো হয়েছে।

‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুশরাত ফা‌তিমা ব‌লেন, দুর্ঘটনায় দুজন নিহত হ‌য়ে‌ছেন। মহাসড়কে যান চলাচল কিছু সময় বন্ধ থাকলেও দ্রুতই তা স্বাভাবিক হয়।

ব‌রিশাল এয়ারপোর্ট থানার পরিদর্শক আমানউল্লাহ আল বারী জানান, বাস‌টি জব্দ করা গেলেও এর চালক ও হেলপার পা‌লি‌য়ে‌ছেন।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ