জেলার খবর

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো গৃহবধূর

 সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

বরিশালের উজিরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সুলতানা বেগম (২২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এসময় তার স্বামী রাজু চৌকিদার (২৭) ও ছেলে সন্তান আয়ান (২) আহত হয়।

সোমবার (২৯ আগস্ট) সকালে উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়কের আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সুলতানা বেগম শরিয়তপুরের নড়িয়া উপজেলার নমাসর গ্রামের বাসিন্দা রাজু চৌকিদারের স্ত্রী।

উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিন উদ্দিন গণমাধ্যমকে জানান, স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে কুয়াকাটা যাচ্ছিলেন রাজু চৌকিদার। উপজেলার আটিপাড়া এলাকা পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সুলতানা বেগমকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছালে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ