সুনামগঞ্জে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরেক ভাই আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শালদিঘা হাওড়ে এ ঘটনা ঘটে।
নিহতদের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজুড়া গ্রামের তিন ভাই নৌকা বাঁশের চাঁই নিয়ে হাওড়ে মাছ ধরতে যান। হাওড়ে চাঁই পাতার একপর্যায়ে বজ্রপাতে দুই ভাই ঘটনাস্থলেই মারা যান। এ সসয় অন্য এক ভাই আহত হন। পরে এলাকাবাসী নিহতদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: