জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

 ফাইল ছবি
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ভেদু (৪০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) দিবাগত রাতে অবৈধভাবে ভারত থেকে গরু আনার সময় এ ঘটনা ঘটে।

নিহত ভেদু শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের তাজউদ্দিনের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শিংনগর সীমান্ত দিয়ে ১০-১২ জনের একটি দল অবৈধভাবে ভারতে গরু আনতে যায়। মঙ্গলবার দিবাগত রাতে গরু নিয়ে ফেরার সময় ভারতের দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে ভেদুর মৃত্যু হয়।

নিহতের স্বজন তরিকুল ইসলাম ও মনাকষা ইউনিয়নের ইউপি সদস্য সেরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গতকাল (মঙ্গলবার) রাতে বিএসএফের গুলিতে ভেদু মারা গেছেন। এছাড়াও গুলিতে আরও দুইজন আহত হয়েছেন।

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, সীমান্তে হতাহতের ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই। গোলাগুলির বিষয়ে বিজিবি কিছুই জানে না। এমনকি বিএসএফের দিক থেকেও কিছু জানানো হয়নি।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ