চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে রফিকুল ইসলাম (৫৭) নামের এক খামারির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের বেতিয়াপাড়া ব্যাপারী বাড়ির নিজ খামারে তিনি মারা যান।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে রফিকুল ইসলাম ঘরের পাশের মুরগির খামারে কাজ করতে যান। এসময় খামারের উত্তর পাশের বৈদ্যুতিক লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন তিনি। পর তাকে উদ্ধার করা হলে স্থানীয় চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়ের সৈয়দ গণমাধ্যমকে জানান, বিদ্যুৎস্পৃষ্টে নিহতের ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: