জেলার খবর

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

 ফাইল ছবি
ফাইল ছবি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধার (৬০) মৃত্যু হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের ১ কিলোমিটার পশ্চিমে তাজুরপাড়া চরতার ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জামতৈল রেলওয়ে স্টেশন মাস্টার আবু হান্নান গণমাধ্যমকে বলেন, ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ রেলওয়ে (জিআরপি থানার) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেসে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে সেখানে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

তবে নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ