জেলার খবর

নারায়ণগঞ্জের এসপিসহ ৪২ জনের বিরুদ্ধে রিজভীর মামলা

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলা গুলি ও হত্যার অভিযোগ এনে জেলা পুলিশ সুপারসহ ৪২ জনকে আসামি করে মামলার আবেদন করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (৪ সেপ্টেম্বর) ১১ টার দিকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ইমরান মোল্লার আদালতে এ আবেদন করেন। আদালত শুনানি শেষে পরে আদেশ দিবেন বলে জানান।

এরপর সাংবাদিকদের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন রিজভী।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, মামলায় আবেদনে হত্যা, জখম, গুরুতরজখম ও পূর্ব পরিকল্পিতভাবে হামলার অভিযোগ আনা হয়েছে। আদালত আবেদন গ্রহন করেছে। তবে আদেশ দেয়নি। বিচারক পরে মামলার আবেদনের বিষয়ে আদেশ দিবেন।

মামলার বিষয়ে আইনজীবী মাসুদ তালুকদার বলেন, ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। সমগ্র বাংলাদেশে বিএনপি শান্তিপূর্ণ মিছিল করেছে। কিন্তু নারায়ণগঞ্জসহ বাংলাদেশের কতিপয় স্থানে পুলিশ বিনা কারণে উস্কানি দিয়ে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ সরাসরি গুলি করেছে। এতে বহু নেতা-কর্মী আহত হয়েছে এবং যুবদলের কর্মী শাওন বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান৷ মিডিয়া, পত্রিকা এবং সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে জেনে আদালতে এ মামলা দায়ের করলাম।

আইনজীবী আরও বলেন, পুলিশে এসআই কনক যার গুলিতে শাওন নিহত হয়েছে তাকে এক নম্বর আসামি করা হয়েছে৷ এছাড়া জেলা পুলিশ সুপার, তিনজন অতিরিক্ত পুলিশ সুপার, সদর মডেল থানার ওসিসহ মোট ৪২ জন পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ