গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের রহবল এলাকায় যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার শাকিল আহমেদ (২২) ও তার স্ত্রী।
জানা গেছে, রোববার( ৪ সেপ্টেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে বগুড়া যাচ্ছিলেন শাকিল আহমেদ। পরে ঢাকা থেকে ছেড়ে আসা বিপরীতমুখীর একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়েন শাকিল ও তার স্ত্রী। এ সময় তাদেরকে চাপা দিয়ে বাসটি। পরে ঘটনাস্থলেই মারা যান তারা।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনার সময় স্থানীয়রা ঘাতক বাসটির চালক ও হেলপারকে আটক করেছেন। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও মরদেহ পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।