জেলার খবর

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে ২ শিক্ষার্থীর মৃত্যু

ট্রেন
ট্রেন

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৩টার দিকে মিরপুর রেল ব্রিজের ওপরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিরপুর উপজেলার নওপাড়া এলাকার আজিম উদ্দিনের ছেলে নাঈম আলী (১৬) ও একই উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামের রবিউল শাহের মেয়ে ঋতু খাতুন (১৫)। এদের মধ্যে নাঈম বডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। আর ঋতু ছিল মিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই দু’জন রেল লাইনের ওপর দিয়ে হাটছিল। জিকে সেচ প্রকল্পের ওপরের রেল ব্রিজের ওপর দিয়ে পার হওয়ার সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেসে ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। মৃত দু’জনের মধ্যে কোনো সম্পর্ক ছিল কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো যাবে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ