জেলার খবর

কাশিমপুর কারাগারে দুই কয়েদির মৃত্যু

 ফাইল ছবি
ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দুই কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল।

এ দুজন হলেন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মহিষতারা গ্রামের আবু বক্কর সিদ্দিক (৬২)। তাঁর কয়েদি নম্বর ৪০৪৮। অপরজন মাদারীপুরের শিবপুর উপজেলার চর জানাজা গ্রামের লাল মিয়ার ছেলে খোকন ব্যাপারী (৪২)। তাঁর কয়েদি নম্বর ৭০৯/১৫।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন আবু বক্কর সিদ্দিক। সোমবার সকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক সকাল ১০টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি মুক্তাগাছা থানার একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দী ছিলেন।

অপর দিকে সকাল আটটার দিকে কারাগারের ভেতর খোকন ব্যাপারী অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করে সকাল নয়টার দিকে মৃত ঘোষণা করেন। তিনি ঢাকার রমনা থানার মামলায় কারাগারে বন্দী ছিলেন।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ