জেলার খবর

হবিগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

 সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

হবিগঞ্জের মাধবপুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- ট্রাকচালক রুবেল হোসেন (৩৫) ও তার সহকারী আহাদ আলী (২৭)। রুবেল হোসেন যশোরের শার্শা উপজেলার আবুল কাশেমের ছেলে ও আহাদ আলী একই জেলার ঝিকরগাছা উপজেলার সাবর আলীর ছেলে।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকালে ঢাকাগামী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে মুরগির খাবারবাহী অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাক দুটি দুমড়ে-মুচড়ে যায়। এতে বালুবাহী ট্রাকের চালক ও তার সহকারী নিহত হন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ভুঁইয়া গণমাধ্যমকে জানান, মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত দুটি ট্রাক উদ্ধার করা হয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ