জেলার খবর

সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালকের

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সাভারের ঝাউচড়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নাসির (৩৫) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সাভারের হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়কের ঝাউচড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিকশাচালক নাসির বাগেরহাট জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

নিহতের স্বজনরা জানান, নাসির গতকাল ( সোমবার) রিকশা নিয়ে বের হয়। তবে রাতে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর সকালে জানতে পারে ছিনতাইকারী খুন করে রিকশা নিয়ে গেছে। তারা এর বিচার চান।

পুলিশ সূত্রে জানা যায়, ভোরে ওই এলাকায় সড়কের পাশে নিহতের মরদেহ দেখে জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেয় স্থানীয়রা। ৯৯৯ থেকে মেসেজ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নাসিরের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। তার পেটে, কাঁধে ও গলাসহ বেশ কয়েক স্থানে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিকশা ছিনতাই করতেই নাসিরকে হত্যা করা হয়েছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ