পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন এবং ৭ সেপ্টেম্বর রাঙ্গামাটি শহরে পার্বত্য ভূমি কমিশন চেয়ারম্যানের বৈঠক বাতিলসহ ৭ দফার দাবিতে রাঙামাটিতে টানা ৩২ ঘন্টার হরতাল পালন করছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। সোমবার ( ৫ সেপ্টেম্বর ) পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ হরতালের ঘোষনা দেন।
মঙ্গলবার ( ৬ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বুধবার (৭ সেপ্টেম্বর ) দুপুর ২টা পর্যন্ত রাঙামাটি শহরে এ হরতার পালিত হবে।
এদিকে হরতালের সমর্থনে মঙ্গলবার সকাল থেকে রাঙামাটি শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় সংগঠনটির নেতাকর্মীরা। তারা খণ্ড খণ্ড মিছিল ও সমাবেশ করে। হরতালের কারণে শহরে সব ধরনের যান চলাচল ও দোকানপাট বন্ধ আছে। তবে সকাল থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
হরতালের সমর্থনে চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতাকর্মীদের বিভিন্ন মোড়ে মোড়ে পিকেটিং করতে দেখা গেছে। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করে। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের উপস্থিতি দেখা গেছে। হরতাল সমর্থনে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ একাধিক জায়গায় বাধা দেয়।
অপরদিকে , হরতালের কারনে রাঙামাটি শহরে সকাল থেকে দুরপাল্লার কোন বাস, ছেড়ে যায়নি এবং শহরের আভ্যন্তরীন সিএনজি অটোরিক্সা চলাচলও বন্ধ রয়েছে। শহরের দোকান-পাটও বন্ধ রয়েছে। এতে করে সাধারণ মানুষ এবং ষ্কুল কলেজগামী ছাত্র ছাত্রীদের দূর্ভোগ পোহাতে হচ্ছে।