জেলার খবর

শেরপুরে বজ্রপাতে কৃষক ও জেলের মৃত্যু

বজ্রপাত
বজ্রপাত

বজ্রপাতে শেরপুরের নকলায় কৃষক ও জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার উরফা ইউনিয়নের হাসনখিলা এবং চন্দ্রকেণা ইউনিয়নের রেহারচর গ্রামে বজ্রপা‌তের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাসনখিলা গ্রামের মন্নেস আলীর ছেলে রফিকুল ইসলাম অপি (৩০) ও রেহারচর গ্রামের মৃত সিদ্দিক সরকারের ছেলে নাজমুল হক (৪৫)।

উরফা ইউনিয়নের চেয়ারম্যান মো. নূরে আলম তালুকদার ভুট্টো জানান, কৃষক রফিকুল ইসলাম অপি বাড়ির পাশের বীজতলা থেকে ধানের চারা তুলতে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নাজমুলের বড় ভাই মোজাম্মেল হক কালা মিয়া জানান, সকালে বৃষ্টির সময় নদীতে মাছ ধরার জন্য নাজমুল বাড়ি থেকে বের হয়। পথে স্থানীয় ইউপির সাবেক মেম্বার সফর উদ্দিনের পুকুড়পাড়ে বজ্রাঘতের শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ