জেলার খবর

দিনাজপুরে সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

সেপটিক ট্যাংক
সেপটিক ট্যাংক

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নওখৈড় গ্রামে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় এই ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ।

নিহতরা হলেন- একই গ্রামের বাকুপাড়ার তাহেরের ছেলে মামুদ (৩৫), মৌলভীপাড়ার মহির আলীর ছেলে সাইদুল (৩৮) এবং চৌধুরী পাড়ার মৃত জালাল উদ্দীনের ছেলে আলতাফ (৪৫)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ওই গ্রামের আমেরিকা প্রবাসী মিলনের নির্মাণাধীনের ভবনের কাজ চলছি। কয়েকদিন আগে ওই বাড়ির সেপটিক ট্যাংকের সাটারিংয়ের কাজ শেষ করা হয়। বুধবার সকালে মাসুদ ও সাইদুল সাটারিংয়ের মালামাল খুলতে নিচে নামেন। দীর্ঘ সময় তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে শ্রমিক আলতাফও নিচে নামেন।

পরে তিনিও ফিরে না আসায় স্থানীয়রা নিচে নেমে তাদের অচেতন অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদ ও সাইদুলকে মৃত বলে ঘোষণা করেন।

এছাড়া গুরুতর অসুস্থ আলতাফকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। বেলা ১১টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ