সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ৫০০ বোতল ফেনসিডিলসহ সোহেল রানা (৩০) নামের এক পিকআপচালককে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় পিকআপটিও জব্দ করা হয়।
বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়েত উল্লাহ একটি দল নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে সাকের পেকেরখাল এলাকা থেকে ফেনসিডিলসহ সোহেলকে গ্রেফতার করা হয়। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন গনিপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে।
দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: