জেলার খবর

বেনাপোল সীমান্তে ১ কেজি স্বর্ণসহ আটক ২

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ১০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। জব্দকৃত বারগুলোর মোট ওজন এক কেজি ১১৬ গ্রাম।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন ইছাপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বেনাপোল পোর্ট থানাধীন খলসি গ্রামের রমজান আলীর ছেলে হাবিবুর রহমান (২৯) ও একই গ্রামের আবু বক্করের ছেলে আক্তারুল ইসলাম (২৫)।

বিজিবি জানান, ইছাপুর গ্রাম দিয়ে ভারতে পাচারের উদ্দেশে স্বর্ণের চালান যাবে। এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীকে গতি রোধ করা হয়। এ সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির শরীর তল্লাশি করে ১ কেজি ১১৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মোহাম্মদ তানভীর রহমান গণমাধ্যমকে জানান, আটক আসামিদের নামে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ