জেলার খবর

পিকআপভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

 সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে পিকআপভ্যানের চাকায় পিষ্ট হয়ে সিজান নামে দেড় মাসের এক শিশু নিহত হয়েছে। এ সময় শিশুটির মা শান্তা খাতুন ও নানা আবুল কালাম আহত হন।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিজান উপজেলার ছোট শিমলা গ্রামের শিহাব হোসেনের ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম মোল্লা জানান, সকালে শিশুটিকে নিয়ে তার নানার মোটরসাইকেলে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন মা শান্তা খাতুন। পথিমধ্যে ঝিনাইদহগামী একটি পিকআপভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এ সময় কোলের শিশুসহ মা রাস্তার ওপর পড়ে গেলে দ্রুতগামী পিকআপটি শিশুটিকে পিষ্ট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় চালককে আটকের পাশাপাশি পিকআপভ্যানটিও জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ