জেলার খবর

পাবনায় আ.লীগ নেতাকে গুলি করে খুন

 ফাইল ছবি
ফাইল ছবি

পাবনায় প্রকাশ্যে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৯ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর বাঙাবাড়িয়ার নজুর মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সাইদার মালিথা (৫০)। তিনি পাবনা পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। তাঁর বাড়ি একই ইউনিয়নের কাবলীপাড়া গ্রামে। নিহত সাইদার মৃত হারান মালিথার ছেলে।

পাবনা পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার, এলাকাবাসী ও পুলিশ জানায়, জুমার নামাজের ঠিক কয়েক মিনিট আগে নজুর মোড়ের একটি চায়ের দোকানে কয়েকজনকে সঙ্গে নিয়ে বসে ছিলেন সাইদার। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের ঘিরে ধরে। তার সঙ্গীরা দৌড় পালিয়ে গেলেও দুর্বৃত্তরা সাইদুরকে গুলি করে হত্যা করে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, ঘটনার সময় সবাই মসজিদে নামাজ পড়তে ব্যস্ত ছিলেন। সাইদার মসজিদের বাইরে ছিলেন। এই ফাঁকে কে বা কারা তাকে গুলি করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি জানার চেষ্টা করছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে নিহতের মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও তিনি জানান।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ