জেলার খবর

মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছাত্তার আর নেই

মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছাত্তার
মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছাত্তার

হৃদরোগ জটিলতায় বীর মুক্তিযোদ্ধা ও সিরাজগঞ্জের কমান্ডার উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার মো. আব্দুস ছাত্তার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় ঢাকার হৃদরোগ ইন্সটিটিউটে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার সকালে তার মরদেহ গাড়িযোগে গ্রামের বাড়ি কামারখন্দ উপজেলায় নেওয়া হয়। পরে সকাল ৯টায় উল্লাপাড়া উপজেলার কাওয়াক থানা স্বাস্থ্য কমপ্লেক্সে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় তাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার, উল্লাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উল্লাপাড়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামসহ স্থানীয়রা।

আব্দুস ছাত্তারের দ্বিতীয় নামাজের জানাজা তার গ্রামের বাড়ি কামারখন্দ উপজেলার রসুলপুর গ্রামে বাদ জোহর অনুষ্ঠিত হবে। এরপর তাকে রসুলপুর পশ্চিমপাড়ার কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।

আব্দুস ছাত্তার মহান মুক্তিযুদ্ধে সাত নম্বর সেক্টরের অধীন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। বাংলাদেশ পুলিশের একজন সফল কর্মকর্তা হিসেবে অবসর গ্রহণ করেন তিনি। তার বড় ছেলে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং ছোট ছেলে রানার মোটরসের ব্যবস্থাপক।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ