জেলার খবর

বাসচাপায় প্রাণ গেল শিক্ষক ও মুয়াজ্জিনের

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী হেফজখানার শিক্ষক ও মুয়াজ্জিনের। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মহানগরীর হোগলাডাঙ্গা প্রগতি স্কুলের সামনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজবাঁধ নুরানি হাফেজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ শরিফুল ইসলাম ও রাজবাঁধ আয়েশাবাদ জামে মসজিদের মুয়াজ্জিন মো. বেলাল হোসেন। হাফেজ শরিফুল ইসলাম বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার উত্তর কুমারিয়া জোলা গ্রামের মো. কাওছার হোসেনের ছেলে এবং বেল্লাল হোসেন রাজবাঁধ এলাকার মো. মোস্তফার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেল্লাল ও শরিফুল রাজবাঁধের ভেতর থেকে মেইন রোডে মোটরসাইকেলে উঠছিল। এ সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস সাতক্ষীরা থেকে খুলনার দিকে যাওয়ার পথে মোটরসাইকেলকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থানেই শরিফুল ও বেলালের মৃত্যু হয়। পরে স্থানীয়রা সেখাকার রাস্তা অবরোধ করে রাখেন। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখার কারণে দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে সমস্যার সমাধান হয়।

হরিণটানা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক গণমাধ্যমকে বলেন, সড়ক দুর্ঘটনার পর পর স্থানীয়রা রাস্তায় নেমে আসে। তারা হোগলাডঙ্গা এলাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে বলে স্পিড ব্রেকারের দাবি জানিয়ে রাস্তা বন্ধ করে দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে তাদের আশ্বস্ত করা হয়। নিহত দুজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তাদের মরদেহ হস্তান্তর করা হবে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ