জেলার খবর

বেনাপোল ১৫টি সোনার বারসহ আটক ১

 ফাইল ছবি
ফাইল ছবি

বেনাপোল সীমান্ত এলাকা থেকে ১৫ টি সোনার বারসহ জালাল উদ্দিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন গোগা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক জালাল বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের আলী কদমের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি ভারতে পাচারের উদ্দেশে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান গোগা সড়ক দিয়ে পুটখালি সীমান্তে যাবে। পরে গোগা-পুটখালি সড়কে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন এক মোটরসাইকেল চালককে গতি রোধ করা হয়। এ সময় তার মোটরসাইকেল তল্লাশি করে এক কেজি ৬৫২ গ্রাম ওজনের ১৫টি সোনার বারবার জব্দসহ জালালকে আটক করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত সোনার বারগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা। আটক জালালের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ