জেলার খবর

শেখ হাসিনা সরকার থাকলে বাংলাদেশ থাকবে: আব্দুর রহমান

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহমান
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহমান

এদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই দাবি করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেছেন, শেখ হাসিনা সরকার থাকলে বাংলাদেশ থাকবে। আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনা ম্যানডেট পেলে দেশ আরো এগিয়ে যাবে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কামালদিয়া খেলার মাঠে মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকুর সভাপতিত্বে ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফারুক হোসেনকে বিজয়ী করার লক্ষে ফরিদপুর-১ আসনের (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আব্দুর রহমান স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যেশ্য বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে ফরিদপুরের উন্নয়ন হয়। দেশের রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল পর্যায়ে আরো উন্নয়ন দেখতে হলে এদেশে শেখ হাসিনার বিকল্প নেই।

তিনি বলেন, আপনারা কারো কাছে টাকায় বিক্রি হবেন না। উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে আপনাদের সেটা পুষিয়ে দেওয়া হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে আপনাদের কারো কাছে হাত পাতা লাগবে না।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক ছাত্রনেতা ফারুক হোসেন। বক্তব্যকালে ফারুক হোসেন ভোটারদের কাছে করজোড়ে ভোট ভিক্ষা চান।

বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক শামসুল হক ভোলা মাস্টার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বিপুল বোষ, বিশিষ্ট শিল্পপতি হামীম গ্রুপের চেয়ারম্যান একে আজাদ, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মধুখালী উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম, বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়া, আলফাডাঙ্গা পৌর মেয়র সাইফুর রহমান, মধুখালী পৌর মেয়র মোর্শেদ রহমান লিমন, আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান একেএম আহাদুল হাসান, বোয়ালমারীর ঘোষপুর ইউপি চেয়ারম্যান ইমরান হোসেন নবাব ও মধুখালীর জাহাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হাসান মিঠু, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, কোতয়ালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল হক, মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন, বোয়ালমারী উপজেলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন, আলফাডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত আলী জাহিদ, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাহাত খান, সদস্য শরীফ সেলিমুজ্জামান লিটু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমদ, মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, ইউপি সদস্যবৃন্দসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ