শারদীয় দুর্গা পুজা উপলক্ষ্যে সহস্রাধিক দরিদ্র পরিবারের মাঝে পোশাক উপহার দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। শুক্রবার ও শনিবার বুরুঙ্গামারী উপজেলার কয়েকটি মন্দির এলাকায় এসব পোশাক বিতরণ করা হয়।
পোশাক বিতরণ উপলক্ষ্যে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকালে ভুরুঙ্গামারী উপজেলার ইন্দ্রপ্রসাদ দেব মন্দির এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী খোকন, পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন কুমার সাহা, সম্পাদক কার্তিক সাহা, উপজেলা আওয়ামী লীগের যুগ্নসম্পাদক এমদাদুর রহমান মন্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া শনিবারও সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের দরিদ্রদের মাঝে পোশাক বিতরণ করেন শোভন।
এ বিষয়ে রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ভুরুঙ্গামারী আমার জন্মস্থান। এখানে যুগযুগ ধরে ধর্মীয় সম্প্রতি রয়েছে। পারিবারিক ও রাজনৈতিকভাবে আমরা সবসময় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের পাশে থাকি। তার অংশ হিসেবে সংখ্যালঘু সম্প্রদায়ের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এগুলো আমাদের নিয়মিত কাজ।