জেলার খবর

পাবনায় বাসের ধাক্কায় নিহত বেড়ে ৩, সবাই ছাত্রলীগ নেতা

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেলে বাসের ধাক্কায় গুরুতর আহত আরেফিন ইসলাম আরিফুল নামে আরেক ছাত্রলীগ নেতা মারা গেছেন।‌ এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজন। নিহতরা সবাই ছাত্রলীগের নেতা বলে জানা গেছে।

শনিবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরেফিন ইসলাম আরিফুল। এর আগে রাত ৮টার দিকে উপজেলার কুষ্টিয়া-নাটোর মহাসড়কের সলিমপুরের মিরকামারির মুন্নার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের জুমাইনগর গ্রামের আহসান হাবিবের ছেলে সালাউদ্দিন (২৪)। তিনি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, একই ইউনিয়নের দেবোত্তর গ্রামের জুমাইনগর গ্রামের আহসান হাবিবের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরেফিন ইসলাম আরিফুল (২৬) এবং একই ইউনিয়নের রানীনগর গ্রামের বাসিন্দা ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক নেতা ইসতিয়াক আহমেদ (২৫)।

জানা গেছে, মৌসুমী পরিবহনের বাসটি কুষ্টিয়া থেকে পাবনা হয়ে রাজশাহী যাচ্ছিল। অপরদিকে মোটরসাইকেল আরোহীরা কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেলের সঙ্গে বাসের সামনা সামনি ধাক্কায় লাগে। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। রামেক হাসপাতালে নেওয়ার পথে আরেক জন মারা যান।

পাকশী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিস কুমার সান্যাল গণমাধ্যমকে বলেন, রোববার সকালে আইনি প্রক্রিয়া শেষে আরিফুলের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে মৌসুমী পরিবহনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ