জেলার খবর

সেপটিক ট্যাংকে পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

 ফাইল ছবি
ফাইল ছবি

কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের একটি হোটেলের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শহরের কক্স ওশান হোটেলে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- নুরুল হুদা ও খোরশেদ আলম। আরও এক শ্রমিক আহত হয়েছেন। তবে তার নাম জানা যায়নি।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, কক্স ওশান হোটেলটি মেরামত করা হচ্ছিল। কর্তৃপক্ষ আবু এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে। ওই প্রতিষ্ঠানের হয়ে শ্রমিকরা আজ সেপটিক ট্যাংক পরিষ্কার করতে আসে। সেসময় নিচে নেমে অক্সিজেন সংকটের কারণে দুই শ্রমিকের মৃত্যু হয়।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ