জেলার খবর

কুমিল্লায় গৃহবধু হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

কুমিল্লার মেঘনা উপজেলায় জামিলা বেগম নামে এক গৃহবধূ হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় অপর এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন আজ এই আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মেঘনা উপজেলার শিকিরগাঁও এলাকার সুমন ও রাকিব এবং মানিকারচর এলাকার তাছির। এদের মধ্যে তাছির পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২০ জুন সন্ধ্যায় মেঘনা উপজেলার মানিকারচর এলাকার জামিলা নিখোঁজ হন। এর চারদিন পর বাড়ি সংলগ্ন একটি ফসলি জমি থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২৫ জুন জামিলার স্বামী ভ্যানচালক আবদুল হাকিম বাদী হয়ে মেঘনা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে তদন্তপূর্বক ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চার আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়।

এদের মধ্যে তিন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ মামলায় দীর্ঘ তদন্ত শেষে ২০১৬ সালের ৮ ডিসেম্বর চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ সকালে আদালত তিন জনকে মৃত্যুদণ্ড এবং টিটু নামে একজনকে বেকসুর খালাস দেন। রায় ঘোষণার সময় রাকিব ও সুমন আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম সেলিম বলেন, জামিলার কানের দুল ও টাকা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়। রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ