চায়না মেজর ব্রিজ কোম্পানি আগামী তিন সপ্তাহের মধ্যে পদ্মা সেতু তৈরির কার্যাদেশ পেতে যাচ্ছে— এমন মন্তব্য করে যোগাযোগমন্ত্রী বলেন, ক্রয়সংক্রান্ত কমিটির অনুমোদনের পর কোম্পানিটি এ আদেশ পাবে।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলের ধানমন্ডি কার্যালয়ে যুব মহিলা লীগের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার কারণেই নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু সত্যিই হতে যাচ্ছে। সাড়ে তিন বছরের মধ্যে ২০১৮ সালে এ সেতুর কাজ শেষ হবে।
তিনি আরো বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের নির্মাণ কাজ আগামী জুলাই মাস থেকে শুরু হবে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: