জাতীয়

সংশ্লিষ্ট খবর:

  • কামারুজ্জামান এখন ঢাকায়

  • কামারুজ্জামানের রায় কার্যকরে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

  • কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধ

কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার সুযোগ নেই: ব্যারিস্টার রফিক

ব্যারিস্টার রফিক উল হক
ব্যারিস্টার রফিক উল হক

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর কমান্ডার কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক। তার মতে জেল কোড অনুযায়ী পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার পর তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করতে পারবেন। তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, রায় কার্যকর করতে পূর্ণাঙ্গ কিংবা সংক্ষিপ্ত রায়ের কপি প্রকাশের প্রয়োজন হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে আপিল বিভাগ। তবে বৃহস্পতিবার পর্যন্ত আপিল বিভাগ থেকে রায়ের কোনো কপি ট্রাইব্যুনালে পৌঁছায়নি।

একাত্তরের মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর কমান্ডার কামারুজ্জামের ফাঁসির আদেশের পর থেকে তা কার্যকরের বিষয়ে সরকার ও আসামিপক্ষের ভিন্ন ভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে এ নিয়ে এক ধরনে বিতর্কের জন্ম দিয়েছে অনেকের মধ্যে।

এ বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিকুল বলেন, সংবিধান অনুযায়ী মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই। তবে কারা বিধি অনুযায়ী কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারবেন। সে জন্য রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার প্রয়োজনীয়তা আছে।

তিনি বলেন, ‘রায়ের কপি না পেলে আমি কি করে ক্ষমা চাইবো। একটা লোককে ফাঁসি দেবেন তার যতটুকু আইনের সাহায্য পাওয়া দরকার ততোটুকু দেয়া উচিত। রিভিউ হবে না, তবে জেলকোর্ডে ক্ষমা চাইতে পারেন।’

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২০(৩) ধারা অনুসারে সরকারের নির্দেশে দণ্ড কার্যকর হবে। আপিল বিভাগ যদি সম্পূর্ণ যায়টা পাঠান তারা যদি সিদ্ধান্ত নেন সম্পূর্ণ রায়টা পাঠাবেন এটা তাদের বিষয়। তারা যদি মনে করে সংক্ষিপ্ত রায় পাঠাবে এটাও তাদের বিষয়। কিন্তু আমার অভিমতে বলেছি, এটা ফাঁসির অর্ডারটা হয়ে গেছে। এই অর্ডারটা উচ্চ আদালত বহাল রেখেছে কিনা এটা জেল কর্তৃপক্ষের জানার বিষয়।’

কামারুজ্জামানের ক্ষেত্রে দণ্ড কার্যকরে সংক্ষিপ্ত না পূর্ণাঙ্গ আদেশ লাগবে?— সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, ‘অনেকে বলছে সম্পূর্ণ রায় পেতে হবে। আমি বলেছি, সংক্ষিপ্ত রায়ে এটি (ফাঁসির আদেশ) কার্যকর করা যাবে। সম্পূর্ণ বিষয়টি এখন আদালতের ওপর নির্ভর করছে।’

এর ব্যাখ্যায় অ্যাটর্নি জেনারেল বলেন, সর্বশেষ আপিল বিভাগ রায় দিয়েছে। আপিল আদালত যে রায় দেন, সেটা ট্রায়াল কোর্টে যায়। ট্রায়াল কোর্ট সে অনুসারে সিদ্ধান্ত নেয়, মৃত্যু পরোয়ানা জারি করে। এখন আপিল বিভাগ যদি সম্পূর্ণ রায়টা পাঠায় বা সিদ্ধান্ত নেয় সম্পূর্ণ রায়টা পাঠাবে, সেটা তাদের বিষয়। আদালত যদি মনে করে, সংক্ষিপ্ত রায় পাঠাবে, তাহলে সেটাও তাদের বিষয়।’

অ্যাটর্নি জেনারেল মনে করেন, ইতিমধ্যে কামারুজ্জামানের ফাঁসির আদেশ হয়ে গেছে। এই আদেশই ঊচ্চ আদালত বহাল রেখেছেন কি না, সেটাই তো জেল কর্তৃপক্ষের জানার বিষয়।

এর আগে রিভিউ পিটিশনের নিষ্পত্তির পরই মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বদর কমান্ডার কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন –জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে সাক্ষ্যাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শিশির মনির বলেন, আপিলের চূড়ান্ত রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার ৩০ দিনের মধ্যে রিভিউ আবেদন করা হবে।

তিনি আরো বলেন, কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নিতে আইনমন্ত্রীর নির্দেশ গ্রহণযোগ্য নয়। আইনের ব্যতয় ঘটিয়ে জেল কর্তৃপক্ষকে মন্ত্রী এমন নির্দেশ দিয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ