জাতীয়

সংশ্লিষ্ট খবর:

  • লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণের প্রজ্ঞাপণ জারি

  • দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী

  • লতিফ সিদ্দিকী অবাঞ্চিত নাগরিক নন: সুরঞ্জিত

লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারে অনুমতি লাগবে না: স্পিকার

ড. শিরীন শারমিন চৌধুরী
ড. শিরীন শারমিন চৌধুরী

সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যও প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারে স্পিকারের অনুমতির প্রয়োজন নেই— বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সোমবার সংসদ অধিবেশন শুরুর আগে বিকেল পৌনে ৪টার দিকে তার কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, কার্যপ্রণালী বিধি অনুযায়ী শুধুমাত্র সংসদ লবি, গ্যালারি ও চেম্বার থেকে কোন সংসদ সদস্যকে গ্রেপ্তারের ক্ষেত্রে স্পিকারের অনুমতির প্রয়োজন হয়, এছাড়া কোনো অনুমতি লাগে না।

স্পিকার সাংবাদিকদের বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর যেটা বলেছেন সেটা ভুল বলেছেন, এটা স্পিকারের কোনো বিষয় নয়, তবে প্রচলিত আইনে সংসদ অধিবেশন শুরু হওয়ার ১৪দিন আগে ও সংসদ অধিবেশন শেষ হওয়ার ১৪দিন পর্যন্ত কোনো সিটিং এমপিকে গ্রেপ্তার করা যাবে না বলা আছে।

এদিকে, দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, আইনি জটিলতার কারণেই সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারে হাইকোর্টের নির্দেশনা রয়েছে সত্য, তেমনি তিনি এখনো একজন সংসদ সদস্য সেটিও সত্য। স্পিকারের অনুমতি ছাড়া একজন সাংসদকে গ্রেপ্তার করা যায় না।

স্পিকার বলেন, তবে কোনো সংসদ সদস্যকে গ্রেফতার করা হলে তাকে (স্পিকারকে) অবহিত করার বিধান রয়েছে। এক্ষেত্রে স্পিকার সংসদে থাকলে সংসদে জানাতে হবে, না থাকলে চিঠি দিতে হবে।

তিনি বলেন, অধিবেশন চলাকালে কোনো সংসদ সদস্য গ্রেপ্তার করার বিষয় আমাকে অবহিত করা হলে, আমি সংসদে তা পাঠ করে শোনাব। নবম জাতীয় সংসদে স্পিকার থাকাকালীন সময়েও সিটিং এমপিকে গ্রেপ্তার করা হয়েছিল। আমাকে অবহিত করার পর আমি সেটা সংসদে পাঠ করে শুনিয়েছি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ