বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন।
শনিবার দুপুর সাড়ে ১২টায় মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে নেয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে মারা যান তিনি।
গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সাংবাদিকদের বলেন, হৃদরোগে আক্রান্ত হলে আরাফাত রহমান কোকোকে হাসপাতালে নেয়ার পথেই শেষ নিশ্বাঃস ত্যাগ করেন।
উল্লেখ্য, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের মে মাসে আটক অবস্থায় আরাফাত রহমান কোকোর শারীরিক অবস্থার অবনতি হলে বিদেশে চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি দেয়া হয়। এরপর থেকে তিনি বিদেশেই অবস্থান করছিলেন।
আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে। আরাফাত রহমান কোকো বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। যা নিয়ে নানা বিতর্ক রয়েছে।
এছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সিটি ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন আরাফাত রহমান কোকো।