জাতীয়

সংশ্লিষ্ট খবর:

  • পাটের বহুমুখী ব্যবহারে কার্যকর পদক্ষেপ নিয়েছে সরকার

  • সংসদে রপ্তানি উন্নয়ন ব্যুরো বিল-২০১৫ পাস

  • মূল্য সংযোজন কর-সম্পূরক শুল্ক (সংশোধন) বিল-২০১৫ সংসদে উত্থাপন

  • মোদির সফরে বাংলাদেশের সঙ্গে ২২টি চুক্তি-সমঝোতা স্মারক-প্রটোকল স্বাক্ষরিত

  • রপ্তানি আয় বৃদ্ধিতে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার

পেট্রোলবোমা হামলা

খালেদার বিচারে ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

পেট্রোলবোমা হামলার নির্দেশনাকারী হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচারে ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা সরকারের রয়েছে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার জাতীয় সংসদে সেলিনা বেগমের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্ন ৪৭ এর জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, পেট্রোল বোমা হামলার নির্দেশদানকারী খালেদা জিয়া ও তার সহযোগীসহ সব অপরাধীর নামে দায়ের করা মামলাগুলো বিচার করার জন্য সন্ত্রাস বিরোধী আইন- ২০০৯ এর ২৭ ধারা অনুযায়ী সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রয়েছে। ভবিষ্যতে উক্ত আইনের ২৭ ধারা অনুযায়ী ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা সরকারের রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ট্রাইব্যুনাল গঠিত না হওয়া পর্যন্ত আইনের অধীন অপরাধসমূহের দ্রুত বিচার কার্য সম্পন্ন করার জন্য দায়রা জজ বা দায়রা কর্তৃক অতিরিক্ত দায়রা জজের নিকট স্থানান্তরিত হওয়ার ক্ষেত্রে অতিরিক্ত দায়রা জজকে বিচারকার্য সম্পন্ন করার ক্ষমতা দেয়া হয়েছে।

এছাড়া দেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা হামালার প্রতিটি ঘটনায় মামলা করা হয়েছে— এ সব মামলার তদন্ত সুষ্ঠু ও দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশ দেয়া এবং তা যথাযথ প্রতিপালনের বিষয়টি মনিটর করা হচ্ছে আর এসব মামলার মধ্যে গুরুত্বপূর্ণ মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের ব্যবস্থা করা হবে।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামাত জোট নেত্রী খালেদা জিয়ার হুকুমে এ বছর ৫ জানুয়ারি থেকে চলমান হরতাল ও অবরোধকালীন এবং গত ২ জুন পবিত্র শবে বরাতের রাতে কুমিল্লায় যাত্রীবাহী বাসে ৬ জনসহ পেট্রোল বোমা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ১৩৪ জনকে হত্যা করা হয়েছে। তাদের ইস্যুবিহীন কথিত আন্দোলনের নামে সন্ত্রাসী কার্যক্রমের ফলে ১ হাজার ৩৯৫টি যানবাহন, ১৩ দফা ট্রেনে এবং ৬টি লঞ্চে নাশকতা চালানো হয়।

তিনি বলেন, নিহতদের স্বজন ও আহতদের চিকিৎসা ও পুনবার্সনের জন্য আর্থিক সাহায্য করা হচ্ছে। এটা চলমান। নিহতদের স্বজন ও আহতদের এ পর্যন্ত ২২০ জনের প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২০ কোটি ৩৭ লাখ টাকা প্রদান করা হয়েছে। এছাড়া আহত ৫ জন ও নিহত আরো ১৩ জনের স্বজনের জন্য ১ কোটি ৩৬ লাখ টাকার চেক প্রস্তুত করা হয়েছে, যা শিগগিরই বিতরণ করা হবে। অর্থাৎ আহত ও নিহতদের মধ্যে সর্বমোট ২১ কোটি ৭৩ লাখ টাকা বিতরণ শেষের পথে।

সংসদ নেতা বলেন, ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে এ পর্যন্ত ৮৬০টি যানবাহনের বিপরীতে সংশ্লিষ্ট মালিকদের ৯ কোটি ৫৭ লাখ ৭৯ হাজার ১৪০ টাকা সহায়তা করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত আরো ২৮৫টি গাড়ির জন্য সংশ্লিষ্ট মালিকদের ৭ কোটি ২১ লাখ ১২ হাজার টাকার চেক প্রস্তুত করা হয়েছে, যা শিগগিরই বিতরণ করা হবে।

তিনি বলেন, পেট্রোল বোমায় গুরুতর আহত ৪ জনকে (এসএসসি পরীক্ষার্থী অনিক ও হৃদয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাদের এবং ট্রাকড্রাইভার লিটন মিয়া) উন্নত চিকিৎসার জন্য একাধিকবার বিদেশে পাঠানো হয়েছে। তাদের চিকিৎসা খরচ নির্বাহের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ পর্যন্ত ৩৮ লাখ টাকা দেওয়া হয়েছে। তাদের চিকিৎসা চলমান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ