জাতীয়

সংশ্লিষ্ট খবর:

  • চলছে আ’ লীগের সম্মেলনের মুহূর্তের প্রস্তুতি

  • ৬৭ বছরের পথচলায় ১৯টি সম্মেলন করেছে আ’ লীগ

কাল আ’ লীগের সম্মেলন, বিপুল উৎসবের আমেজ

আ’ লীগের সম্মেলন
আ’ লীগের সম্মেলন

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন— শাসক দলের এ আয়োজনকে ঘিরে রাজধানী জুড়ে সাজ সাজ রব পড়েছে। নেতাকর্মীদের বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ।

সারাদেশ থেকে ডেলিগেট-কাউন্সিলর এবং বিদেশি অতিথিদের অধিকাংশই এখন রাজধানী ঢাকাতে। শনিবার সকাল ১০টায় দুই দিনব্যাপী এ সম্মেলন উদ্বোধন করবেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মহাজোট সরকারের তিন বছর পূর্ণ হয়েছে তখন— যুদ্ধাপরাধীদের চলমান বিচার আর তত্ত্বাবধায়ক সরকার দাবিতে রাজপথ গরম করছে বিএনপি-জামাত জোট। এমনি এক সময়ে ২০১২ সালের ২৯ ডিসেম্বর সম্মেলনের মধ্য দিয়ে দ্বিতীয় দফায় আওয়ামী লীগ যাত্রা শুরু করে শেখ হাসিনা-সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে।

যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে গণজাগরণ মঞ্চের মাসব্যাপী শাহবাগে অবস্থান, হেফাজতে ইসলামের আন্দোলন আর বিএনপিকে ছাড়া ১৪'তে ৫ জানুয়ারির নির্বাচন, সবকিছু রাজনৈতিকভাবে সাফল্যের সঙ্গে সামাল দিয়েছে এ কমিটি।

গত বছরের শুরুতে খালেদা জিয়ার ডাকে টানা ৯০ দিনের আগুন সন্ত্রাস আর অতি সম্প্রতি জঙ্গিবাদের আগ্রাসীভাব, এসব কিছুও মোকাবেলা করতে হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগকে। একইসঙ্গে সচল ছিল সাংগঠনিক কার্যক্রম।

এবারই প্রথম তৃণমূলের সব স্তরের সম্মেলন শেষে এখন হতে যাচ্ছে জাতীয় সম্মেলন।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান প্রস্তুত—সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন আর পায়রা উড়িয়ে দু'দিনের সম্মেলনের উদ্বোধন করবেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই থাকবে বাংলার ইতিহাস-ঐতিহ্যের উপর নির্মিত ৩০ মিনিটের গীতিনাট্য। শোক প্রস্তাবের মধ্য দিয়ে শুরু হবে আলোচনা পর্ব।

সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্বিতীয় অধিবেশন মূলত কাউন্সিল অধিবেশন। চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের। দ্বিতীয় দিন কাউন্সিল অধিবেশনে হবে নেতা নির্বাচন।

আওয়ামী লীগের এবারের সম্মেলনে ভারত, চীন, নেপাল, শ্রীলঙ্কা, বৃটেন, ইটালি, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ থেকে ৫৫ জন বিদেশী অতিথি যোগ দেবেন।

এদের মধ্যে রয়েছেন ভারতের ক্ষমতাসীন বিজেপির সহসভাপতি বিনয় প্রভাকর, কংগ্রেসের বর্ষীয়ান রাজনীতিবিদ,রাজ্যসভায় বিরোধী দলনেতা গোলাম নবী আজাদ।

চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক কমিটির ভাইস মিনিস্টার জেন জিয়াও সং সহ আরো অনেকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ