ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এর জরিপের ফলাফলের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলে দাবি করেছে বিএনপি।
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
তিনি বলেন, আইআরআই জরিপে দ্রুত নির্বাচন ও তত্তাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে সংখ্যাগরিষ্ঠতার বিষয়টি ইতিবাচক হলেও সরকারপ্রধানসহ সরকারের জনপ্রিয়তার যে কথা বলা হয়েছে তা গ্রহণযোগ্য নয়।
এ জরিপ সরকার যদি গ্রহণ করে তবে দ্রুত নিদর্লীয় সরকারের অধীনে নির্বাচন দেয়া উচিত বলেও জানান বিএনপির এ নেতা।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে গাজীপুরের মেয়র অধ্যাপক এম এ মান্নানের মুক্তির দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকার আইনের মারপ্যাচেঁ দলীয় নেতাকর্মীদের কারাগারে পাঠাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।