শিক্ষক লাঞ্চনার ঘটনায় এমপি সেলিম ওসমানের অপরাধের দায় সরকার নেবে না— উল্লেখ করে গোটা জাতির মুখে কলঙ্ক মেখে দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য নূহ উল আলম লেনিন।
বৃহস্পতিবার সকালে রাজধানীতে আয়োজিত আলোচনায় তিনি এ কথা বলেন।
লেলিন বলেন, তার অপরাধের জন্য সরকারের যে ইমেজ নষ্ট হয়েছে তার জন্য জাতি তাকে ক্ষমা করবে না।
বিদেশিদের সঙ্গে হাত মিলিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের এ সিনিয়র নেতা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: