রাজনীতি

সংশ্লিষ্ট খবর:

  • পৃথিবীর দুর্নীতিগ্রস্ত মানুষের তালিকায় খালেদা জিয়া

প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জাতীয় সংসদে খালেদা জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা ভিত্তিহীন-রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত— বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংসদে এ ধরনের বক্তব্য মানহানিকর এবং রাষ্ট্রদ্রোহিতার শামিল—উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের হেয় প্রতিপন্ন করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে এ বক্তব্য দিয়েছেন।

গতকাল (বুধবার) সংসদে জাতীয় সংসদ অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পৃথিবীর দুর্নীতিগ্রস্ত মানুষের তালিকায় বিএনপি নেত্রী খালেদা জিয়া তৃতীয় হয়েছেন মর্মে রিপোর্ট প্রকাশ হয়েছে।

সেইসঙ্গে পদ্মাসেতু নিয়ে খালেদা জিয়ার বিভিন্ন মন্তব্যকে প্রলাপ বলে অভিহিত করেন শেখ হাসিনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ